Posts

Showing posts from September, 2020

বিকাশে কুইজ খেলে। লেনদেন করে জিতে নিন 500 টাকা

Image
কুইজ খেলুন   চলে এলো বিকাশ কুইজ কনটেস্ট। কনটেস্টে অংশ নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ৩টি সহজ প্রশ্নের উত্তর দিন। সব উত্তর সঠিক হলে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বিকাশ অ্যাপ থেকে লেনদেন করে থাকলে আপনার জন্য থাকছে বোনাস জেতার সুযোগ! প্রতিদিন টপ ৫০০ জনের প্রতেক্যেই পাবেন ৫০০ টাকা করে বোনাস! তাই, কুইজে অংশ নিন এখনই! ক্যাম্পেইনের সময়সীমা: ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত বিস্তারিতঃ কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে একজন বিকাশ গ্রাহককে তার অ্যাক্টিভ বিকাশ একাউন্ট নাম্বার দিতে হবে। বিকাশ গ্রাহকরা ১৪ সেপ্টেম্বর, ২০২০ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২০ (ক্যাম্পেইন সময়কাল)-এর মধ্যে যতবার খুশি কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে ৫০০ টাকা (পুরস্কার) জেতার সুযোগ পাবেন।  কয়েকটি প্রশ্নের দ্রুততম সঠিক উত্তর প্রদানের ভিত্তিতে ক্যাম্পেইনের প্রতিদিন ৫০০ জন বিজয়ী নির্ধারিত হবে। অর্থাৎ যেই বিকাশ গ্রাহক স্বল্পতম সময়ের মধ্যে সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তার বিজয়ী হবার সুযোগ বেশি। বিজয়ী হিসাবে নির্বাচিত হওয়ার জন্য বিকাশ গ্রাহককে অবশ্যই তার প্রতিযোগীতায় অংশগ্রহণের দিন বা সেপ্টেম্বর, ২০২০ এর মধ্যে পূর্ববর্তী যেকোনো দিন তা...

চাঁদে "মরিচা" পড়েছে চলছে কারণ অনুসন্ধান...

Image
ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (আইএসআরও) মহাকাশযান চন্দ্রযান–১ মূলত চাঁদের মেরু এলাকা পর্যবেক্ষণ করে। ওই এলাকা থেকে পাঠানো তথ্য বিশ্লেষণ করতে গিয়ে গবেষকরা জানতে পারেন, চাঁদের ওই এলাকা থেকে প্রতিফলিত আলোর ধরন অন্য এলাকাগুলোর আলোর তুলনায় ভিন্ন। সেখানে তারা বর্ণালিতে মরিচার মতো কিছু একটার প্রভাব খুঁজে পান। এরই মধ্যে চাঁদে ‘মরিচা’ পড়া–সংক্রান্ত একটি গবেষণা নিবন্ধ প্রস্তুত হয়েছে। নিবন্ধটি রচনা করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হাওয়াইয়ের একদল গবেষক। শিগগিরই এটি বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স অ্যাডভান্সেসে প্রকাশ হবে বলে আশা করা হচ্ছে। যেখানে বলা হয়েছে, চিরচেনা রুপালি চাঁদ আর রুপালি থাকছে না। দিনে দিনে এর রং এমনভাবে বদলে যাচ্ছে, যেন মনে হবে চাঁদে মরিচা পড়ছে। লোহার অক্সাইডের একটি ধরন হলো মরিচা। লোহায় মরিচা পড়তে হলে অবশ্যই তাকে অক্সিজেনের সংস্পর্শে থাকতে হবে। কিন্তু চাঁদের বায়ুমণ্ডল নেই। কাজেই সেখানে অক্সিজেন থাকার প্রশ্নই আসে না। ঠিক এই বিষয়টিই ভাবাচ্ছে বিজ্ঞানীদের। বিজ্ঞানীরা বলছেন, চাঁদের নিজস্ব বায়ুমণ্ডল না থাকলেও পৃথিবীর চুম্বকক্ষেত্রের প্রভাবে সেখানে খুব সামান্য পরিমাণে অক্সিজেন থাকলেও থ...