কয়রায় ড.চয়ন কুমার রায় স্বাধীনতা সংসদ শাইনিং এ্যাওয়ার্ডে ভূষিত
কয়রায় ড.চয়ন কুমার রায় স্বাধীনতা সংসদ শাইনিং এ্যাওয়ার্ডে ভূষিত রিপোর্ট করেছেন দীপ্ত নিউজ ডেস্ক - সেপ্টেম্বর ২২, ২০১৯ 0 157 শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় স্বাধীনতা সংসদ শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড ২০১৯ এ ভূষিত হলেন, খুলনার কয়রা উপজেলার খান সাহেব কোমরউদ্দিন মডেল ডিগ্রি কলেজের স্বনামধন্য অধ্যক্ষ ও চন্ডিপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ড. চয়ন কুমার রায়। অধ্যক্ষ ড. চয়ন কুমার রায় কে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তে এ্যাওয়ার্ড ২০১৯ এ ভূষিত করা হয়। জানা গেছে ১৯৯১ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হওয়ার পর শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া মান উন্ন্য়নে এ ধরনের এ্যাওয়ার্ড প্রতি বছর দিয়ে আসছেন। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনায় ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রেস কাউন্সিল এর মাননীয় চেয়ারম্যান বিচারপতি মোহাম্মাদ মমতাজ উদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উক্ত এ্যাওয়ার্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কি...