সুন্দরবন থেকে দলদস্যু আটক। নিহত ৪


সুন্দরবনে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে বাহিনী প্রধান আমিনুর সহ ৪ বনদস্যু নিহত


কয়রা প্রতিনিধি।।  সুন্দরবনে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ আমিনুর বাহিনীর প্রধানসহ ৪ জন বনদস্যু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে সুন্দরবনের খুলনা রেঞ্জের শিবসা নদীর পাশে কয়রা খালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় র‌্যাব-৬ এর দুই সদস্য আহত হয়েছেন।
নিহত বনদস্যুদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো, বাহিনী প্রধান আমিনুর ইসলাম ও তার সেকেন্ড ইন কমান্ড রফিক।
ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও বনদস্যুদের ব্যবহৃত একটি কাঠের নৌকা উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৬ এর এএসপি তোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, র‌্যাব-৬ নিয়মিত পেট্রোল ডিউটি চলাকালিন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের ওই অংশে একদল বনদস্যু অবস্থান করছে। সেখানে অভিযান চালানোর সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে বনদস্যুরা পিছু হটলে সেখান থেকে ৪ জন বনদস্যুকে গুলিবীদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাদেরকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

Comments

Popular posts from this blog

এবার আপনি হবেন কোটিপতি! প্রতিকয়েন ১৫ লাখ 😮

Terabox থেকে ইনকাম করার কিছু মেথড